editor
প্রকাশিত: 5:22 PM, March 23, 2021
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সিলেট-ঢাকা মহাসড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। এবার মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের ধাক্কায় এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক্টরচালক নুর ইসলাম শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।জানা যায়, বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে নতুন ব্রিজগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টরকে পেছন দিক থেকে একই পথগামী বালুবাহী ড্রামট্রাক ধাক্কা মারে। এতে ট্রাক্টরচালক নুর ইসলাম ও ড্রামট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরচালক নুর ইসলাম মারা যান।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
অনলাইন ডেস্ক(রিপা-২৪)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন