editor

প্রকাশিত: 8:32 PM, March 23, 2021

শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে : এডভোকেট নাসির উদ্দিন খাঁন

শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে : এডভোকেট নাসির উদ্দিন খাঁন

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এক সময় মেয়েদের পড়ালেখা করতে দেয়া হতো না। কিন্তু বর্তমান সরকারের যুগোপযোগি পদক্ষেপের কারনে এখন গ্রামে গঞ্জেও মেয়েরা লেখাপড়া করছেন। শিক্ষার্থী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমেছে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার হার বাড়াতে অভিভাবক সহ সকল মহলের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে এলজিএসপি ৩ (বিবিজি)-১ম আওতায় মুজিব বর্ষ উপলক্ষে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুজিব বষের্র লোগো সম্বলিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ এর সভাপতিত্বে ও আলা উদ্দিন মেম্বার এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, সিলেট জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব তাজ উদ্দিন এপলু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন মেম্বার, ছালিক আহমদ মেম্বার, ফারুক আহমদ মেম্বার,তেতলী ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি লিটন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, মুরুব্বী তরমুছ আলী,স্বেচ্ছাসেবকলীগ নেতা মির্জা জামাল আহমদ বেগ, যুবলীগ নেতা জুয়েল আহমদ, বলদী যুব কল্যাণ সমিতির সাবেক সভাপতি রুবেল আহমদ, বলদী একতা যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি মিজান আহমদ, ইউনিয়ন সচিব জান্নাতুল ফৌরদোস, উদ্দোক্তা ইমরান আহমদ, হিসাব সহকারী রাজিব দাস প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন গ্রামপুলিশ আব্দুর রব। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন