editor
প্রকাশিত: 1:35 PM, March 24, 2021
অনলাইন ডেস্ক
স্বামীকে হত্যার পর দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর স্ত্রী মমতাজ বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মমতাজ বেগম রাজবাড়ী থানাধীন রামনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে এবং চুয়াডাঙ্গার বেগমপুর গ্রামের নিহত আহম্মদ আলী মোল্লার স্ত্রী।রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মমতাজ বেগমকে কুষ্টিয়া জেলার দৌলতপুরের মাজদিয়ার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, ব্যবসায়ী আহম্মদ আলী মোল্লা মমতাজ বেগমকে বিয়ে করার পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন। ওই বাড়িতেই ২০০২ সালের ১১ ডিসেম্বর আহম্মদ আলী মৃত্যু হয়। এ ঘটনায় আহম্মদ আলী মোল্লার ভাই মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ১৯ ডিসেম্বর রাজবাড়ীর ১নম্বর আমলী আদালতে স্ত্রী মমতাজ বেগমসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান মমতাজ বেগম।ওই মামলায় ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বেলায়েত হোসেন আসামি মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অনলাইন ডেস্ক(রিপা-৮)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন