editor
প্রকাশিত: 5:39 PM, March 24, 2021
নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও মানববন্ধন এবং কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করে বাম গণতান্ত্রিক জোটে সিলেটের নেতৃবৃন্দ।এদিকে, মানববন্ধন শেষে মোদিবিরোধী স্লোগান দিয়ে কলো পতাকা মিছিল শুরু করলে এতে বাধা দেয় সিলেট কোতোয়ালি থানাপুলিশ। এসময় বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ পুলিশের দিকে মারমুখো হয়ে প্রতিবাদ জানালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৭ জনকে আটক করে পুলিশ।আটক ৭ জনের মধ্যে ৫ জন হচ্ছেন- উজ্জ্বল রায়, ফাহিম, মনিষা ওয়াহিদ, সাদিয়া নাওশিন তাসনিম ও সঞ্জয়। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আটককৃতদের দ্রুত মুক্তি কামনা করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতৃবৃন্দ।এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহের সিলেটভিউ-কে বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সমানে অবস্থান নেয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা রাস্তা বন্ধ করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দায়ে ৫জন পুরুষ ও ২ জন নারীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ।
অনলাইন ডেস্ক(রিপা-33)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন