editor
প্রকাশিত: 6:05 PM, March 25, 2021
নগরীর মাছিমপুরস্থ জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়া মাদ্রাসার কোরআনে হাফিজ সম্পন্নকারী ছাত্রদের শেষ সবক উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২৫ শে মার্চ বৃহস্পতিবার বাদ জোহর মাদ্রাসার মিলনায়তনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়ার প্রিন্সিপাল ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা শায়খ নাজমুদ্দীন কাসিমীর সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ও জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, নাইওরপুল জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মতিন এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সবক সমাপনকারী ১৮জন শিক্ষার্থী।
সভায় বক্তারা বলেন, কোরআন মানবজাতীর সুখ-শান্তি ও সমৃদ্ধির পয়গাম নিয়ে উম্মতে মোহাম্মাদীর উপর নাজিল হয়েছে। কোরআনের শিক্ষা ও নির্দেশ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্টার মাধ্যমে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া সম্ভব। জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়ার মতো অসংখ্য মাদ্রাসা কোরআন-হাদিসের শিক্ষা প্রদান ও মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। তাই সেই সকল দ্বীনি প্রতিষ্টান রক্ষার জন্য সমাজের বৃত্তবান’সহ সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে দেশ ও জাতীর মঙ্গল, করোনা থেকে মুক্তি এবং সকলের কাল্যাণ কামনা করে বিশেষ মোনাজত করেন অত্র জামেয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শায়খ নাজমুদ্দীন কাসিমী।
উল্লেখ্য, জামিয়া মা’ছুমিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে এ বছর ১৮জন শিক্ষার্থী কোরআনের হাফেজ হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন