editor

প্রকাশিত: 6:32 PM, March 25, 2021

সিলেটে আইসক্রিমের নামে বিষ খাচ্ছে শিশুরা

সিলেটে আইসক্রিমের নামে বিষ খাচ্ছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠেছে আইসক্রিম কারখানা। এসব কারখানার বেশিরভাগেরই নেই সরকারি অনুমোদন। মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানো এসব কারখানায় আইসক্রিম উৎপাদনের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং, নোংরা পানি, এরারুট ও লেবেলবিহীন ফ্লেবার।পাশাপাশি এসব কারখানায় তৈরিকৃত আইসক্রিমের মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দিয়ে বিক্রি করা হচ্ছে কয়েক মাসের পুরোনো আইসক্রিমও। এসব আইসক্রিম কারখানার মালিকদের বিরুদ্ধে এবার অ্যাকশনে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯।বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনব্যাপী সিলেটে অভিযান চালায় এ দুটি সংস্থা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নগরীর ৪টি আইসক্রিম কারখানাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, বৃহস্পতিবার নগরীর নাইওরপুল এলাকার শিল্পী আইসক্রিম কারখানায় গিয়ে দেখা যায়- ময়লার ড্রেনের পাশে অবস্থিত একটি টিনের চাউনিতে গড়ে তুলা হয়েছে কারখানাটি। এখানে রং হিসেবে আইসক্রিমে মেশানো হচ্ছে মারাত্মক ডাই কালার। পাশাপাশি দুধের বদলে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারযোগ্য এরারুট। এসময় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জিন্দাবাজার এলাকার পিওর আইসক্রিম কারখানায় গেলে দেখা যায় যে- দরজা বন্ধ করে মালিকসহ সবাই পালিয়ে গেছে। এসময় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে ধরা পড়ে ভয়াবহ চিত্র। কারখানাটিতে তৈরিকৃত আইসক্রিমে বিষাক্ত রং ও এরারুটের পাশাপাশি মেশানো হচ্ছে বিভিন্ন অনুমোদনহীন ফ্লেবার। দুধের আইসক্রিমে ডিপ ফ্রিজ পূর্ণ থাকলে নেই দুধের কোনো ছিটেফোটাও। শ্রমিকদের পরনে ছিলো না কোনো ধরণের সুরক্ষাসামগ্রী। এসময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।একই ধরণের অপরাধ ও সরকারি লাইসেন্স না থাকায় নগরীর বাগবাড়ি এলাকার নূরানী আইসবারকে ৩০ হাজার ও তেমুখী এলাকায় বন্ধু আইসক্রিম কারখানাকে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অনলাইন ডেস্ক(রিপা-৩৩)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন