editor
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি রাজধানী ঢাকাস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সাংসদ সুলতান মনসুরের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তাঁর নির্বাচনী এলাকায় সাংসদের বিভিন্ন উন্নয়নকাজ দেখাশোনার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হোসেন মনসুর উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাংসদ সুলতান মনসুরের কয়েক দিন ধরে ভীষণ মাথাব্যথা ছিল। আজ সকালে ঢাকার একটি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করালে ফলাফল ‘পজিটিভ’ আসে। এরপর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া-আশীর্বাদ চেয়েছেন।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সহসভাপতি ছিলেন। এক-এগারোর পর থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪
7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
8 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা