editor
প্রকাশিত: 4:56 PM, March 28, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের রাজপথ দখলে রেখেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে। এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে ওই এলাকায়। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা দক্ষিণ সুরমায় হেফাজতের নেতারা সকাল থেকে রয়েছেন অবস্থানে। তারা হরতালের সমর্থনে ওই এলাকায় দফায় দফায় মিছিল করেছে। এ সময় লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাদের লাঠি নিয়ে যায়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কিংবা স্বল্পপাল্লার কোনো যানবাহনই চলাচল করছে না।
হরতালের কারণে সিলেট নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। ভারী কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি। নগরীর সব দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। কোর্ট পয়েন্ট এলাকায় হেফাজত নেতাদের অবস্থানের কাছাকাছি এলাকায় পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থানে রয়েছে। তবে- সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।
6 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়
3 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
5 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
6 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
2 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
7 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
2 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
2 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে