editor
প্রকাশিত: 7:06 PM, March 28, 2021
চিকিৎসাশাস্ত্রের গভেষণার অগ্রগতিতে এবং চিকিৎসকদের মাঝে জ্ঞানচর্চার উৎসাহ বাড়ানোর জন্য কাজ করে যাওয়া অনলাইন একাডেমিক প্লাটফর্ম বিডি ফিজিশিয়ান এর উদ্যোগে বরেণ্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মতিউর রহমান কতৃক “স্ট্রোক” রোগের উপর প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাত ৮ টায় নগরীর মাউন্ট এডোরা হসপিটালের আখালিয়া শাখার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচনের পূর্বে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এম এ আহবাব এর সভাপতিত্বে এক লাইভ বৈজ্ঞানিক সেমিনারে স্নায়ুরােগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মতিউর রহমান “ডেমেনশিয়া” রোগের উপর একাডেমিক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ডা: মতিউর রহমান কতৃক “স্ট্রোক” এর উপর প্রকাশিত চিকিৎসা সংক্রান্ত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ সিলেট উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ইসমাইল পাটোয়ারি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেনস মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: কে এম আখতারুজ্জামান, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা: সৈয়দ মাহমুদ হাসান এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো: আজিজুর রহমান রোমান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিডি ফিজিশিয়ান এর পক্ষ থেকে করোনাকালে বিশেষ অবদান এবং স্নায়ুরোগের চিকিৎসার প্রসারে অবদানের জন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মতিউর রহমান-কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি ফিজিশিয়ান এর মুখপাত্র এবং এডমিন চর্মরোগ বিশেষজ্ঞ ডা: এহসান-উজজামান খান (এহসান)। সমগ্র অনুষ্ঠান এবং বই প্রকাশনায় সহযোগিতায় ছিল দেশের প্রথম সারির ওষধ বিপনন প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর সিলেট জোনাল ম্যানেজার মো: ফেরদৌস বলেন, এরকম বৈজ্ঞানিক সেমিনার এবং মেডিকেল সাইন্সের একাডেমিক কাজে সবসময় পাশে থাকতে চান।
উক্ত প্রতিবেদককে বিডি ফিজিশিয়ান এর মডারেটর ডা: শাফী জানান, বিডি ফিজিশিয়ান হল অনলাইন ভিত্তিক একাডেমিক গ্রুপ যার যাত্রা শুরু হয় ২০২০ সালের এপ্রিল মাসে। এপর্যন্ত বিডি ফিজিশিয়ান এর উদ্যাগে দেশ বিদেশের প্রখ্যাত চিকিৎসক কর্তৃক ১২ টি চিকিৎসা গ্রন্থ এবং গাইডলাইন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন