editor
প্রকাশিত: 10:37 PM, March 28, 2021
সারা দেশের ন্যায় সিলেটে হেফাজতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সিলেট হেফাজতের ইসলামের হরতাল শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়। ভোর ৬টা থেকে হেফাজতের নেতারা সিলেট কোর্ট পয়েন্টে অবস্থান এবং নগরীর বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণ ভাবে নেতাকর্মীরা অবস্থান করেন। হেফাজতের পূর্ব ঘোষিত ঘোষনা অনুযায়ী সিলেট কোর্ট পয়েন্টে বিকাল সাড়ে ৩টায় হরতাল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
হরতাল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন মুসলিম বিদ্বেষী মানবতা বিরুধী হিসাবে আমরা মোদিকে ঘৃণা করি। বাংলাদেশ সরকার মোদিকে দেশে এনে এবং নিরীহ মুসলমানদের উপর হামলা করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং গত দুইদিনে রাজধানীর ঢাকা ও হাটহাজারী বি-বাড়ীয়া সহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর আওয়ামীলীগ ও সরকারী পেটুয়াবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নির্মম ভাবে হেফাজতের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।
এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। হরতাল পরবর্তী সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়বে আমির জামেয়া কাসিমুল উলুম দরগা মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছাবাড়ীর সভাপতিত্বে ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার শিক্ষক মাওলানা ফাহাদ আমান ও হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্ঠা জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমান, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা শাহ আসিকুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ আব্দুর রহমান, মাওলানা সামসুদ্দিন মো: ইলিয়াছ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা ছদরুল আমিন, তৌফিকুল ইসলাস ছাবির, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা কাওছার আহমদ চৌধুরী, মাওলানা সেলিম আহমদ, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা নিয়ামত উল্লাহ, আফজাল হোসেন কামিল প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন