editor
প্রকাশিত: 2:37 PM, March 29, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি- গোলাম কিবরিয়ার পারিবাকি উদ্যোগে আহমেদ শফী মসজিদ ও এতিমখানার ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ মার্চ) দুপুরে সিকন্দরপুর পশ্চিম গ্রামে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার নিজ বাড়িতে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তরা বলেন, চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রচেষ্ঠায় অবহেলিত উমরপুরে এখন উন্নয়নের ছোঁয়া। নিজ হাতে ইউনিয়নের প্রতিটি এলাকায় উন্নয়নে তিনি রাখছেন অসামান্য অবদান। উনার পরিবারের উদ্যোগে উনার দাদা আহমেদ শফী‘র নামে মসজিদ ও এতিমখানা নির্মানে যে মহতি উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়। এই মসজিদ ও এতিমখানা নির্মানে এতিম শিশুরা ধর্মীয় শিক্ষা ও আশ্রয় পাবে। পারিবারিক ভাবে এতো বড় একটি উদ্যোগ গ্রহন করায় বক্তরা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।মিলাদ শেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, আলা মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, কোষাধক্ষ্য শাহনুরুর রহমান চৌধুরী শানুর, পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ এম এ মতিন গেদাই, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজি গৌছ মিয়া, যুবলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম নূর মিয়া। উমরপুর ইউনিয়ন পরিষদের সচিব মারতি নন্দন ধামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুকিদ মিয়া, উপজেলা কৃষক লীগের আহবায়ক মোস্তাক আহমদ ইউপি সদস্য মাহফুজুল হক আখলু, সৈয়দ মাসুদ আলী, রোকন আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম শিকদার, সুহেল আহমদ, আব্দুল আলিম খুকনসহ এলাকার গন্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক(রিপা-১৬)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন