editor

প্রকাশিত: 4:21 PM, March 29, 2021

হরতালে সংঘর্ষের মামলায় দুই শতাধিক আসামি

হরতালে সংঘর্ষের মামলায় দুই শতাধিক আসামি

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে সিলেটে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবির ও হেফাজতের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ মার্চ) মধ্যরাতে কোতোয়ালির বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার আসামিরাসহ ১৬ জনের নামোল্লেখ করে এজাহারে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম ভয়-ভীতি প্রদর্শনসহ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করার অপরাধ আনা হয়। এছাড়া জব্দ দেখানো হয় ১৫টি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, ৩টি ককটেল সদৃশ বস্তু, ৩টি হকিস্টিক, ৬টি বাঁশের লাঠি এবং ৫‍টি রড।
সংঘর্ষ চলাকালে পুলিশ ৫ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ৩ জনকে মামলায় গ্রেফতার দেখিয়েছে। তারা হলেন—কিশোরগঞ্জ সদরের বাজিতপুরের মো. শাহিন মিয়ার ছেলে বর্তমানে নগরের ছড়ারপাড়ের বাসিন্দা মো. নিবর (১৯), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হাছিব (২০),  ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামের আহমদ আলীর ছেলে দক্ষিণ সুরমা উপজেলার বরিইকান্দির বাসিন্দা শাহীন আহমদ (১৯)।
মোদী বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। রোববার ভোর থেকে সিলেটের রাস্তায় নেমে পড়েন হেফাজতের নেতা-কর্মীরা। সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন তারা। সিলেটের বেশকিছু পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। নগর ছাড়াও সড়ক মহাসড়কে ইট বিছিয়ে, বিদ্যুতের খাম্বা ফেলে সড়ক অবরোধ করে রাখেন তারা।
রোববার বেলা ১২টার দিকে হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন। বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে সিটি পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিবির নেতাকর্মী স্লোগান দিয়ে মাঠে নামলে ছাত্রলীগ ধাওয়া দেয়। ছাত্রলীগ সিটি পয়েন্টে সংঘবদ্ধ হয়ে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে রক্তাক্ত হয়েছেন অনেকেই। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ শিবির নেতাকর্মীদের ধাওয়া করে ৫ শিবির কর্মীকে আটক করে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফরহাদ খান বলেন, হেফাজত নেতাকর্মীরা সকালেই মাঠ ছেড়ে চলে যায়। এরপর হরতাল সফল করতে শিবির নেতাকর্মীরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময় ৫ জনকে আটক করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন