editor
প্রকাশিত: 11:48 PM, March 29, 2021
গোলাপগঞ্জ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৯ মার্চ) রাতে এক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকারের পুলিশ বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিদের উপর হামলা, নির্যাতন ও মামলা দিয়েছে। সব রাষ্ট্রেই মত প্রকাশের স্বাধীনতা থাকে অথচ এই ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে যারাই স্বাধীন মত প্রকাশ করছে তাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। এরই ধারাবহিকতায়ও সিলেটের গোলাপগঞ্জে যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেছে।
নেতৃবৃন্দ, অবিলম্বে গোলাপগঞ্জে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
মামলায় যাদের আসামী হলেন, মামুন আহমদ রিপন, এনামুল হক এনাম, বদরুল, দুলাল আহমদ, রুবেল আহমদ, আশরাফুল মুমিন, সায়িদ আহমদ, মিনহাজ চৌধুরী, জাহেদ আহমদ, শাহিন আলী, মান্না আহমদ, নাছির, সুহেল আহমদ, সেলিম আহমদ, মাতাব আহমদ, সাবুল আহমদ, জাবেদ আহমদ, আব্দুর রহমান, লায়েক আহমদ, মাসুদ আহমদ, রেজা আহমদ, জানজিম আহমদ, জুবেল আহমদ, আলী হোসেন, আবেদ আহমদ, রুবেল আহমদ, সুহেদ আহমদ, টিপু সুলতান, অলিউর রহমান, লাইম আহমদ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন