editor
প্রকাশিত: 12:33 AM, March 30, 2021
দক্ষিণ সুরমা প্রতিনিধি
দক্ষিণ সুরমার কায়েস্থরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি বসতঘর। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারাবাতির (ফুলঝুরি) আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানাপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইলের আকিল শাহ মাজার সংলগ্ন মাহবুবুর রহমানের ভাড়া বাসার টিনের চালায় সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেউ একজন জ্বলন্ত তারাবাতি ছুড়ে মারেন। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, শবে বরাতের রাতে শিশু-কিশোর, এমনকি বড়দের মাঝেও তারাবাতি (ফুলঝুরি) জ্বালানোর প্রথা রয়েছে। এভাবেই সম্ভবত কোনো বাচ্চা তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে। এ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই। তিনি আরো বলেন, শবে বরাতের রাতে কোনো ধরনের আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন