editor
প্রকাশিত: 1:39 PM, March 31, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কৃতি সন্তান হাফিজ জামিল আহমদ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগি হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষায় তিনি নির্বাচিত হন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের দেড় শতাধিক দেশের প্রতিযোগীদের সাথে তিনি প্রতিযোগীতা করবেন। আগামী রমজান মাসে বিশ্বের বৃহত্তম এ কোরআন প্রতিযোগিতা দুবাই-এ অনুষ্ঠিত হবে।সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দববস্থ সেনগ্রামের মাওলানা জহীর উদ্দিনের বড় ছেলে হাফিজ জামিল আহমদ পরিবারের সাথে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে বসবাস করছেন। সেখানকার একটি সরকারী বিদ্যালয়ে তিনি অধ্যয়নরত আছেন।উল্লেখ্য যে, করোনা ভাইরাসের কারণে এবার দুবাই কোরআন কমিটি সংযুক্ত আরব আমীরাতে বসবাসরত পৃথিবীর সকল দেশের হাফিজদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রতিযোগি নির্বাচিত করার সিন্ধান্ত নিয়েছেন। সে মোতাবেক মঙ্গলবার বাংলাদেশের হাফিজেদেরকে নিয়ে দুবাই বাংলাদেশ দূতাবাস বাছাই পরিক্ষার মাধ্যমে হাফিজ জামিল আহমদ কে নির্বাচিত করেছেন। সাধারণত: পৃথিবীর প্রত্যেক দেশ নিজ দেশে প্রতিযোগীতার মাধ্যমে একজনকে বাছাই করে সে প্রতিযোগিতায় প্রেরণ করে থাকে কিন্তু করোনার কারণে এবার সেখানকার দূতাবাসের মাধ্যমে এটি করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসী কম্যুউনিটি নেতা হাফিজ আব্দুল্লাহ বলেন, সিলেটের হাফিজ জামিল নির্বাচিত হওয়ায় আমরা খুবই খুশি। আগেও একাধিকবার সিলেটসহ বাংলাদেশের প্রতিযোগীরা প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি সবার কাছে হাফিজ জামিলের জন্য দোয়া কামনা করেছেন।
অনলাইন ডেস্ক (রিপা-৬)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন