editor
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
অনলাইন ডেস্ক
বউ বাবার বাড়িতে গেছে, আর স্বামী তাই বেশ আনন্দের সঙ্গে যা খুশি তাই করছে, এমন নানান মজাদার মিম ভিডিও বা ছোট কৌতুক মেসেজ ইন্টারনেটে প্রায়ই ঘুরতে দেখা যায়। কিন্তু বউ বাবার বাড়ি চলে গেছে বলে ৫০ ফুট উঁচু গাছে স্বামী উঠে বসেছেন! এমন কাণ্ড ঘটিয়েছেন ভারতের রাজস্থানের এক যুবক।জানা গেছে, তার বউ বাবার বাড়িতে গিয়ে গত ২ বছর ধরে সেখানেই থাকছিলএরপর ক্ষোভে ও হতাশায় যুবক উঠে পড়লেন একটি গাছের ৫০ ফুট উঁচুতে। তার গাছে ওঠার খবর ছড়িয়ে পড়তেই গাছের নীচে প্রচুর মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এলে তাকে বুঝিয়ে নীচে নামানো হয়। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।মঙ্গলবার রাজস্থানের ধোলপুর জেলার ভাদোরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার অশ্বত্থ গাছে ওঠার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ছোট্ট গ্রামে একেবারে আলোড়ন পড়ে যায়। কেউ তাকে বুঝিয়ে নামানোর চেষ্টা করে, কেউ আবার সহানুভূতি পূর্ণ কথাও বলেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ এলে তাৎক্ষণিখ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়। একদল লোক ওই যুবককে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে প্রশাসনের অপর টিম সিঁড়িসহ ক্রেন নিয়ে আসে। এছাড়া যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য গাছের চারিদিকে গদিও পেতে দেওয়া হয়। যদিও সবশেষে অনেক বোঝানোর পরে নীচে নেমে আসেন ওই যুবক।জানা গেছে, ওই যুবকের নাম লোররাম ভদোরিয়া। তার স্ত্রীর নাম সংগীতা বালা। সে গত দুই বছর ধরে তার বাপের বাড়িতেই থাকছে। আর এই ব্যাপারেই কোনো উপায় না পেয়ে এই কাণ্ড ঘটান ওই যুবক।যুবকের দাবি, তার শ্বশুর বাড়ির লোকেরা তার স্ত্রীকে ভুলিয়ে নিয়ে গিয়ে এখন আর আসতে দিচ্ছে না। সে এই ব্যাপারে আগে পুলিশের দ্বারস্থও হয়েছিল বলে খবর। কিন্তু কোনো আশাই তিনি পাননি। ফিরে আসেনি তার বউ। আর তাই ক্ষোভে ও হতাশায় শেষমেশ ৫০ ফুট উঁচু গাছে চড়লেন ওই যুবক
অনলাইন ডেস্ক (রিপা-১২)
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
5 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
6 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
7 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
4 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।