editor
প্রকাশিত: 3:42 PM, March 31, 2021
অনলাইন ডেস্ক
সিলেটের ওসমানীনগরে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ভেঙে এবং উপড়ে পড়েছে সহস্রাধিক গাছপালা। নষ্ট হয়েছে জমির ফসল। পল্লী বিদ্যুতের কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং বিদ্যুৎ বিতরণ লাইনের শতাধিক স্থানে গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়ায় রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে থমকে গেছে ওসমানীনগরের জনজীবন। ৮ ইউনিয়নের শতাধিক কাচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গরীব অসহায় অনেকের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে এবং অনেক কাচাঘর মাটির সঙ্গে মিশে গেছে। সহ¯্রাধিক ছোট বড় গাছপালা ভেঙে পড়ায় অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করেছে।শতাধিক স্থানে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় এবং খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাবাসী।এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। এই মৌসুমে শিলা বৃষ্টিতে আমের মুকুলের ও ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়নি। এই মৌসুমে শুধু বৃষ্টিপাত হলে ফসলী জমির জন্য বেশ উপকার হত, আর কিছুদিনের মধ্যেই কৃষি জমিতে ধান গজাবে। কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছ জমিতে মিশে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা।সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, কালবৈশাখীতে ওসমানীনগরে পল্লী বিদ্যুৎ লাইনের প্রচণ্ড ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুটি তেমন একটা না ভাঙ্গলেও লাইনের উপর গাছ-পালা পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। আমরা পর্যায়ক্রমে প্রতিটি এলাকা লাইন চালু করতে কাজ করছি
অনলাইন ডেস্ক (রিপা-১৭)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন