editor

প্রকাশিত: 4:12 PM, March 31, 2021

বাংলাদেশের আজকের সমৃদ্ধি শেখ হাসিনার অবদান: সাবেক পাক রাষ্ট্রদূত

বাংলাদেশের আজকের সমৃদ্ধি শেখ হাসিনার অবদান: সাবেক পাক রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেছেন, একাত্তরে বাংলাদেশে যে নৃশংসতা চালানো হয়েছে, তার দায় স্বীকার করে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।তিনি বলেন, আমি মনে করি, একাত্তরে যেসব নির্মমতা ঘটানো হয়েছে, সে জন্য পাকিস্তানের জনগণের উচিত তাদের সরকারকে আহ্বান জানানো, যাতে বাংলাদেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়।সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি আরও বলেন, একাত্তরের ভূমিকার জন্য দায় স্বীকার করে ক্ষমা চাওয়াই হতে পারে পাকিস্তানের জন্য এখন সবচেয়ে ‘সভ্য’ আচরণ।হাক্কানি বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ; আর্থসামাজিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম সফল একটি দেশ। আজকের সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধু এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অবদান।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই ওয়েবিনারে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব হাসান সালেহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাক্কানি এখন ওয়াশিংটন ডিসির হাডসন ইনস্টিটিউটের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিভাগের পরিচালক ও সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন।‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : অ্যান আইকনিক লিডার অব পিপলস স্ট্রাগল ফর ফ্রিডম’ শীর্ষক ওই ওয়েবিনিয়ারে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি দক্ষিণ এশিয়ায় এ পর্যন্ত আসা শ্রেষ্ঠ নেতাদের একজন, বিশ্বের ইতিহাসেই তিনি একজন মহান নেতা।সাবেক এই পাক রাষ্ট্রদূতের ভাষায়, বিশ শতকের যে কয়েকজন নেতা তার দেশ ও জাতির স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন বঙ্গবন্ধু তাদের একজন। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলার কাতারেই তার আসন।তিনি বলেন, এটি খুবই অদ্ভুত যে পাকিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী ৭২ বছর ধরে কাশ্মীরের জনগণের মুক্তির দাবিতে সোচ্চার, অথচ ওই সময়ে তারা বঙ্গবন্ধুর আলোচনার আহ্বানে কর্ণপাতও করেননি এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কোনো আগ্রহ দেখায়নি।পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে শেষ মুহূর্তে একটি বার্তা পাঠিয়েছেন। ‘সুবর্ণজয়ন্তীর এ মুহূর্তে ১৯৭১ সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে, সেই প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনার কথা বলেননি।’বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে ও বুঝতে হাক্কানির মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গবেষকদের জন্য সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত সালেহ।

অনলাইন ডেস্ক (রিপা-২০)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন