editor
প্রকাশিত: 4:39 PM, March 31, 2021
অনলাইন ডেস্ক
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে আমার ভাইয়েরা কেন রক্ত দেবে? ৫০ বছর আগে মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিয়েছি। তা হলে স্বাধীনতার ৫০ বছর পরও কেন আবার রক্ত দিতে হবে? স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের হতাহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা ও গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে সরকার রাষ্ট্রযন্ত্রের ছায়াতলে দলীয় সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে দেশে নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সভায় অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি জানান তিনি।জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদরেছ আলী ইছার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।এ সময় বক্তারা হেফাজতের কর্মসূচিতে হামলাকারীদের আইনের আওতায় আনার এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন। এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির আরেকটি অংশ। সেখানে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।
অনলাইন ডেস্ক (রিপা-২2)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন