editor

প্রকাশিত: 7:29 AM, September 23, 2020

পরিবহণ শ্রমিক নেতা মঈনের কার্যকলাপে অতিষ্ট মালিক-শ্রমিকরা

পরিবহণ শ্রমিক নেতা মঈনের কার্যকলাপে অতিষ্ট মালিক-শ্রমিকরা

ইসলাম আলী, বিশেষ প্রতিনিধি
পরিবহণ শ্রমিকনেতা রুনু মিয়া মঈন হিউম্যান হুলার সমিতি ১৩২৬ শাখার সভাপতি দ্বায়িত্ব পালন করেত গিয়ে শ্রমিকদের উপর বিভিন্ন রকম হয়রাণীমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
জানাযায়, ২০ বছর আগে সাজানোর নির্বাচনের মধ্যে দিয়ে সভাপতির আসনে বসেন রুনু মিয়া মঈন। তার বিরোধিতা করলে সংগঠন থেকে বিনা নোটিশে বহিষ্কার করা হয়। বিশেষ করে তামাবিল শাখায় কোনো স্ট্যান্ড না থাকলেও নিয়মিত চাঁদা আদায় করে যাচ্ছেন শ্রমিকদের কাছ থেকে। অভিযোগের অন্ত নেই এই মঈনের বিরুদ্ধে।
মঈন হিউম্যান হুলার সমিতি-১৩২৬ শাখার নামে দক্ষিণ সুরমা বাস স্ট্যান্ডে একটি জায়গা বিক্রি করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের নামে টোকেন বাণিজ্য করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এক সময়ের টেম্পু হেলাপার রুনু মিয়া এখন আঙ্গুল ফুলে কলাগাছ। সিলেটের বাইপাস সহ বিভিন্ন এলাকায় নামে- বেনামে রয়েছে তার অসংখ্যা সম্পত্তি। খাদিমপাড়া ইউনিয়নে একটি বাড়িসহ সিলেট তার বিভিন্ন বাড়ি রয়েছে বলে অনুসন্ধানে জানা যায়।
বিএনপি-জামায়ত সরকারের সময় শ্রমিকদলের নেতা হিসাবে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছত্রছায়ায় থেকে কোটি টাকা কামিয়েছিলেন তিনি। যাতায়াতের জন্য তিনি ৫০ লক্ষ টাকা মূল্যের পাজারো ব্যবহার করেন।
বর্তমানে তিনি ক্ষমতাসীন দলের না ভাঙিয়ে ও আওয়ামী লীগের বড় নেতাদের সঙ্গে সখ্যাতার মাধ্যমে নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। মঈনের রয়েছে নিজস্ব একটি লাঠিয়াল বাহিনী।
সম্প্রতি মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে মালিক সমিতি নামাক একটি সংগঠন গঠন করার পর হতে সেই সংগঠনে সদস্য যারা হয়েছেন তাদেরকে বিভিন্নরকম ভয়ভীতি প্রদর্শন করে আাসছেন মঈন।
আজ ২৩ অক্টোবর জৈন্তাপুর উপজেলা সদরে ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির উদ্যোগে মঈন কর্তৃক পরিবহণ মালিক ও শ্রমিকদের হয়রাণী বন্ধে এক মতবিনিময়সভা আয়োজন করা হয়েছে। এ মতবিনিময়সভা বন্ধ করতে মঈন ব্যাপক তৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ ২০ বছর থেকে একছত্র আধিপত্য বিস্তার করে আসা মঈন নিজের কল্যাণ ছাড়া শ্রমিকদের কল্যাণে কোন কাজই করেন নি। অতীতে তার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ও হামলা দিয়ে হয়রানী করেছে। মঈনের বিরুদ্ধে গেলেই সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ তুলে শ্রমিকদের বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের একজন শ্রমিক বলেন, মঈন দীর্ঘদিন থেকে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তিনি তার জন্য অনেক করলেও সংগঠনের জন্য কিছুই করেন নি। নির্বাচনের নামে তিনি প্রহসন করেন। তিনি বিজয়ী হওয়ার জন্য নিজস্ব একটি ভোটর বাহিনী তৈরি করেছেন। যাহা তার স্বার্থেই ব্যবহার করা হয়। তাই আমাদের সাধারণ শ্রমিকদের দাবি শ্রম অধিদপ্তর ও দুদকের মাধ্যমে মঈনের সম্পদের ও সাংগঠনিক কর্মকান্ডে তদন্ত করলে তাহার আসল রূপ বেরিয়ে আসবে।
এ ব্যাপারে রুনু মিয়া মঈনের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন