editor
প্রকাশিত: 1:55 PM, April 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় স্থানীয় নয়াগাঙ্গের পাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে স্থানীয় শ্রমিকরা ডাউকি নদীর নয়াগাঙেরপাড় (ভাউরভাগ) এলাকায় বারকি নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজ করতে যান। এ সময় তারা নদীতে যুদ্ধের সময়কার অব্যবহৃত একটি মর্টার শেল দেখতে পান। একই এলাকায় গত ২৪ মার্চ মাটি কাটতে গিয়ে স্থানীয়রা একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পৃথক ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি তাদের হেফাজতে নেয়। পরে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য থানা পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপটেন গালিব ও ক্যাপটেন সায়াদ’র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন। এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেন, আব্দুল আহাদ, এ এস আই মারুফুল হাসান মুকিতসহ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আজ মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।
অনলাইন ডেস্ক (রিপা-৮)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন