editor
প্রকাশিত: 4:45 PM, April 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সিলেটের কানাইঘাট উপজেলার ১৩২৪নং মেইন সীমান্ত পিলারের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।আটককৃতরা হলো- ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা তাও (৬৫) ও ব্রাজিল (৪৯)। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। কানাইঘাট উপজেলার লোভাছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল খাঁন জানান, ভারত থেকে একদল সশস্ত্র খাসিয়া বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রবেশ করলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। এসময় বিজিবি সদস্যরা অস্ত্রসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করতে সক্ষম হয়। বাকিরা ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় কানাইঘাট থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের হয়েছে।
অনলাইন ডেস্ক (রিপা-2৫)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন