editor
প্রকাশিত: 5:14 PM, April 1, 2021
সিলেট জেলা আওয়ামীলীগ নেতা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সিলেট জেলা বার সংস্থার সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেছেন, রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেট-৩ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমার ভিশন হচ্ছে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজকে সম্পন্ন করা, এলাকার শিক্ষিত যুব সমাজকে কর্ম সংস্তানের মাধ্যমে বেকারত্ব দূর করা, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন সহ সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানো।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি পারিবারিক ভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ থেকে আওয়ামীলীগের রাজনীতিতে কাজ করে এ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে জীবন পরিচালনা করে দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করছি। আওয়ামীলীগের মনোনয়ন পেতে আমি কেন্দ্রে আবেদন জানাবো। আমাকে মনোনয়ন দিলে সিলেট-৩ আসনে প্রার্থী হয়ে কাজ করবো। দল মনোনয়ন না দিলে দলীয় প্রার্থীর পক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে কাজ করবো।
বদরুল ইসলাম জাহাঙ্গীর গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মৌবন মার্কেটেস্থ কার্যালয়ে মতবিনিময় সভায়, তিনি একথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জাহেদ হাসান, আওয়ামীলীগ নেতা মাওলানা মিজানুর রহমান, বদরুজ্জামান কাবুল, মহানগর ছাত্রলীগ নেতা হুরুজামান, ফয়ছল আহমদ চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদা নাজিম রুবি, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের জান্নাতুল নাসরিন উর্মি, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ফয়সর হোসেন, রায়হান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী ও সাবেক সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন