editor

প্রকাশিত: 6:56 PM, April 1, 2021

ফের করোনা ঝুঁকিতে সিলেট, বাড়ছে মৃত্যু

ফের করোনা ঝুঁকিতে সিলেট, বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি না মানার কারণে ফের করোনা ঝুঁকিতে পড়েছে সিলেট। দিনের পর দিন বাড়ছে মৃত্যু। হাসপাতালে ক্রমশ বাড়ছে রোগীর সংখ্যা। এমন চলতে থাকলে পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে, মনে করছেন চিকিৎসকরা। সংশ্লিষ্টরা জানান, গত এক সপ্তাহ ধরে সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। সেসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১শ’ জন। এরমধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরআগে গত দুই দিনে আক্রান্ত হয়েছিলেন ২শ’ জন। এরমধ্যে ৯৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেটের করোনা বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত মহাপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এক নারীসহ চারজন মারা গেছেন। এরমধ্যে বিয়ানীবাজারের দু’জন, গোলাপগঞ্জের একজন। তাদের করোনা পজিটিভ ছিলো। মারা যাওয়া আরেকজন জকিগঞ্জের। তিনি আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। এছাড়া আরেকজন হবিগঞ্জে মারা গেছেন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। কেননা, করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজন থেকে শ’খানেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
তিনি বলেন, হাসপাতালে করোনা পজিটিভ ৩৫ জনসহ ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে করোনা আক্রান্ত ৮ জনসহ ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্য হয়েছে। এরমধ্যে চারজন সিলেটের ও হবিগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে।
এছাড়া নতুন করে আক্রান্ত ১০০ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫ জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭৯ জন, হবিগঞ্জে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯১ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮১ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন