editor
প্রকাশিত: 7:03 PM, April 1, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মতো বন্ধ হলো সিলেটের সব পর্যটন কেন্দ্র। আগামি দুই সপ্তাহের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক পর্যটক কেন্দ্র, হোটেল-মোটেল বন্ধ থাকবে। ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (৩১ মার্চ) সরকার থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
তিনি বলেন, সরকারি নির্দেশনা জেলা প্রশাসনও পাওয়ার কথা। নির্দেশনা অনুযায়ী কেবল সিলেটে নয়, সারা বাংলাদেশে পর্যটন কেন্দ্রগুলোতে দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সে মোতাবেক সিলেট অঞ্চলের সব হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্র আগামী দুই সপ্তাহ বন্ধ থাকবে। তবে খাবার রেস্টুরেন্টগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মো. আলতাফ হোসেন।
তবে এ বিষয়ে জেলা প্রশাসন থেকে কোনো ধরনের নির্দেশনা এখনো জারি করা হয়নি বলে জানিয়ে তথ্য প্রদানকারী কর্মকর্তা সহকারী কমিশনার তানিয়া আক্তার।
জেলা প্রশাসনের সাধারণ শাখা, কোভিড-১৯ সেল, মিডিয়া সেলের দায়িত্বে থাকা শাম্মা লাবিবা অর্ণব বলেন, সরকার থেকে ঘোষিত ১৮ দফা নির্দেশনা নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। তবে পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আসেনি। তাছাড়া আংশিক লকডাউনের কোনো সিদ্ধান্তও হয়নি। তবে কনভেনশন সেন্টার, কমিউনিটি সেন্টারগুলোতে গত নভেম্বরে ৫০ ভাগ লোকজন নিয়ে অনুষ্ঠান করার ব্যাপারে নোটিশ করা হয়েছিল। সেটা বহাল রয়েছে।
করোনা পরিস্থিতির কারণে এর আগে ২০২০ সালের ১৮ মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেয় সিলেট জেলা প্রশাসন। এতে ক্ষতির সম্মুখীন হন সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ীরা। এ কারণে হোটেল-মোটেলের কর্মকর্তা-কর্মচারীরা চাকরিচ্যুত হন।
এর ছয় মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটনকেন্দ্র ও রিসোর্স সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। যদিও কোনো পর্যটনকেন্দ্রই নির্দেশনাগুলো পালন করেনি। এবার ফের সিলেটের সাময়িক বন্ধ ঘোষণা করা হলো পর্যটনকেন্দ্রগুলো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন