editor
প্রকাশিত: 7:36 PM, April 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জাফলং থেকে উদ্ধার করা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী। বৃহস্পতিবার (০১ এপ্রিল) বেলা ১টার দিকে স্থানীয় নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করে।
গত ২২ মার্চ ডাউকি নদীর নয়াগাঙ্গেরপাড় (ভাউরভাগ) এলাকায় বারকি নৌকা দিয়ে শ্রমিকরা বালু উত্তোলন করতে গেলে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেল দেখতে পান। একই স্থানে দুইদিনের ব্যবধানে গত ২৪ মার্চ মাটি কাটতে গিয়ে শ্রমিকরা একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পান।
পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে সেনাবাহিনী সিলেট এরিয়ার বোম্ব ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন গালিব ও ক্যাপ্টেন সায়াদের নেতৃত্বে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ধ্বংস করেছে। এসময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন