editor

প্রকাশিত: 8:43 PM, April 1, 2021

করোনা নিয়ন্ত্রনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাটে সভা

করোনা নিয়ন্ত্রনে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাটে সভা

কানাইঘাট প্রতিনিধি
করোনায় হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশিত ১৮’দফা কানাইঘাটে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনার মধ্যে করোনা থেকে রক্ষা পেতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা সহ সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ পালন, মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান জোরদার, রাত ১০ টার মধ্যে উপজেলার সকল হাট-বাজারের দোকান পাট বন্ধ রাখা সহ যান-বাহনের অর্ধেক যাত্রী পরিবহন, করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য উপজেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো উপর গুরুত্ব দেওয়া হয় সভায়। এসব নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সবাইকে বিনীত ভাবে আহ্বান জানিয়েছেন। সরকারের নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা সহ সব ধরনরে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিত শর্মা, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পদক আব্দুল হেকিম শামীম, কোষাধক্ষ্য নজির উদ্দিন প্রধান, কানাইঘাট দক্ষিন বাজার অটোরিক্সা সিএনজি স্টান্ডের সভাপতি শ্রমিক নেতা জুনেদ হাসান জিবান, উত্তর বাজার সিএনজি স্টান্ডের সভাপতি জাকারিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন