editor
প্রকাশিত: 8:45 PM, April 1, 2021

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনাভাইরাসের টিকা প্রথম দিকে দিনে শতাধিক লোক নিলেও, বর্তমানে এ সংখ্যা খুুবই অপ্রতুল। এ কারণে টিকার মেয়াদ শেষ হবার পূর্বে অন্যত্র ব্যবহারে জন্যে ১০ হাজার ৫শ ডোজ টিকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ফেতর পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স-এর টিকাদান কেন্দ্রে ১৩শ ৫৫ ভায়েল টিকা নিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। ভয় ও জড়তা কাটিয়ে টিকা নিতে আগ্রহী হন সাধারণ মানুষ।
প্রতিদিন বাড়ে টিকা গ্রহীতাদের উপস্থিতি। কিন্তু হুট করেই আগ্রহ কমে আসায় টিকা নিতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন মাত্র ৪ হাজার ১শত ৩৭জন।
২৯ মার্চ সর্বশেষ টিকা গ্রহণ করেছেন ১৯জন নারী-পুরুষ। এ নিয়ে টিকা গ্রহীতাদের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮শ ২১জন, ব্যবহার হয়েছে মাত্র ২শ ৮৮ ভায়েল টিকা। টিকা নিতে অনীহা থাকায় ১ হাজার ৫০ ভায়েল (১০ হাজার ৫শ ডোজ) টিকা হাসপাতালে সংরক্ষিত ছিল।
এসব টিকার মেয়াদ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত রয়েছে। ফলে মেয়াদ শেষের আগেই টিকাগুলো অন্যত্র ব্যবহারের জন্য ১০ মার্চ ৮ হাজার ভায়েল এবং ২৪ মার্চ আরও ২শত ৫০ ভায়েল ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ‘মেয়াদ উর্ত্তীণের পূর্বে অন্যত্র ব্যবহারের জন্যে এগুলো ফেরত পাঠানো হয়েছে।
তবে টিকার কোন সংকট নেই আমাদের। এখনো ১৭০ ডোজ টিকা সংরক্ষিত রয়েছে। আগ্রহীরা এই টিকা নিতে পারবেন। ‘
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন