editor

প্রকাশিত: 12:34 PM, April 2, 2021

আইসিইউ ও শয্যা সংকট সিলেটের করোনা হাসপাতালে

আইসিইউ ও শয্যা সংকট সিলেটের করোনা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় মৃত্যুর মিছিল শুরু হয়েছিল সিলেট থেকেই। যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের স্ট্রেইনও পাওয়া গেছে সিলেটেই।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গবেষণায় ৩০ ধরনের করোনার সন্ধান মিলেছে, তাও ৬টি নমুনা বিশ্বের কোথাও নেই, আছে সিলেটে।
করোনার প্রতিকূল পরিস্থিতির দিক থেকে সিলেট এগিয়ে থাকলেও স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে রয়েছে এ অঞ্চল। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে সিলেটের অবস্থা ভয়াবহ হচ্ছে। দিনের পর দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুও।
করোনার ভয়াবহতা শুরুর আগেই শয্যা সংকট দেখা দিয়েছে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীর চিকিৎসায় বিশেষায়তি শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালটিতে ৯০টি শয্যা রয়েছে। করোনার নতুন ঢেউ আসার পরপরই প্রায় সব শয্যাই রোগীতে পরিপূর্ণ থাকে। হাসপাতালটিতে আইসিইউ শয্যা আছে ১৬টি। তার মধ্যে যন্ত্রপাতি নষ্ট ৫টির। যেগুলো আদৌ মেরামত করা হয়নি। অবশিষ্ট ১১টি শয্যা দিয়ে চলছে মুমূর্ষু রোগীদের চিকিৎসা। কিন্তু ওই ১১টি শয্যা সর্বক্ষণই পরিপূর্ণ থাকে। নতুন মুমূর্ষু রোগী এলে ফিরিয়ে দেওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নেই জানান সংশ্লিষ্টরা।
হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, রোগীর চাপ বেশি থাকায় কেবল করোনা পজিটিভ ও করোনা সন্দিগ্ধ গুরুতর রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে। কেননা, হাসপাতালে ৯০ শয্যার মধ্যে ৬টি খালি আছে। আর ১৬টি আইসিইউ শয্যার মধ্যে ৫টির যন্ত্রপাতি নষ্ট থাকায় অব্যবহৃত রয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে করোনা পজিটিভ ৩৫ জনসহ ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৮ জন। এরমধ্যে করোনা আক্রান্ত ৮ জনসহ ১১ জনের অবস্থা গুরুতর হওয়াতে তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে মানুষ আগের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় একজনের দ্বারা শ’খানেক লোক আক্রান্ত হতে পারেন। এ জন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসককে আরও কঠোর হতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের মধ্যে করোনার ভয়াবহতার দিক থেকে সিলেট বিপর্যয়ের দিকে এগিয়ে থাকলেও চিকিৎসা ব্যবস্থায় রয়েছে অপ্রতুলতা। এরপরও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না পাওয়া করোনা আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। জনসমাগমস্থলেও মানুষের মুখে নেই মাস্ক। কারো মাস্ক পরা থাকলেও থাকে থুঁতনির নীচে। সেই সঙ্গে করোনার টিকা নিতেও বেখেয়াল এ অঞ্চলের মানুষ। এসব কারণে ফের করোনা ঝুঁকিতে এগিয়ে সিলেট।
সংশ্লিষ্টরা আরও জানান, গত এক সপ্তাহ যাবত সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগী। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যাও। অথচ টিকা গ্রহণের হারের দিক থেকে সিলেটের অবস্থা খুবই নাজুক। গত ৭ ফেব্রুয়ারি সিলেটে গণটিকা দেওয়া শুরু হয়। কিন্তু বিভাগে প্রায় এক কোটি মানুষের বিপরীতে ০১ এপ্রিল পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন টিকা নিয়েছেন। অথচ বিভাগে প্রথম ধাপে ৪ লাখ ৪৪ হাজার টিকা আসে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন