editor
প্রকাশিত: 2:41 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
হেফাজত ও জামায়াতকে অনতিবিলম্বে নিষিদ্ধ, মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ, ইফার এ ফতোয়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দল।শনিবার (০৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে এসব দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়ত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা।সোহরাওয়ার্দী উদ্যানে ১৫০তলা মসজিদ নির্মাণের দাবি জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে পৃথিবীর সর্বোচ্চ মসজিদ (১৫০ তলা) নির্মাণ করতে হবে এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে সর্বোচ্চ মীনার তৈরি করতে হবেমানববন্ধনে জানানো বেশকিছু দাবির মধ্যে অন্যতম হলো- অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। মুজিব শতবর্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ একর জায়গার উপর জমি নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ১৫০ তলা মসজিদ নির্মাণ ও ৭ মার্চ ভাষণের স্থানে সর্বোচ্চ মিনার তৈরি করতে হবেএসময় বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা মো. আখতার হোসাইন বোখারী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এছাড়া সাধারণ সম্পাদক আলহাজ মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মুফতী মাওলানা মো. আব্দুর সাত্তার, আওয়ামী ওলামা লীগের সহসভাপতি হাফেজ মাওলানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সহ দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ আব্দুস সবুর মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন
অনলাইন ডেস্ক(রিপা-১৪)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন