editor
প্রকাশিত: 3:14 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর হাতিঝিলে আমবাগান এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে ঝিলিক আলম (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছে বলে তার স্বামী দাবি করলেও মৃত্যু নিয়ে এখন রহস্য তৈরি হয়েছে।এ ঘটনায় নিহতের স্বামী সাকিব আলমকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হাতিরঝিল থানা পুলিশজানা গেছে, শনিবার সকালের দিকে হাতিরঝিলের আমবাগানে এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পরে গাড়ির পেছনের সিট থেকে অচেতন অবস্থায় ঝিলিক আলমকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনতবে ঝিলিকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে যে দাবি তার স্বামী সাকিব আলম করছেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।এ বিষয়ে হাসপাতালে সাকিব আলমকে জিজ্ঞাসা করা হলে তিনি এ প্রতিবেদকের সঙ্গে রেগে উঠেন। নিহতের শরীরের কোনো আঘাত নেই, তাহলে তিনি কীভাবে মারা গেলেন- জানতে চাইলে সাকিব বলেন, আমি কি জানি? আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না। পুলিশের সঙ্গে কথা বলেন।এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মিরপুরের এমপি মো. ইলিয়াস মোল্লাকে তার নানা বলে পরিচয় দেন।এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. গোলাম কুদ্দুস যুগান্তরকে জানান, আমরা সকালে খবর পেয়ে হাতিরঝিলের আমবাগান এলাকায় এসে দেখতে পাই একটা প্রাইভেটকার ফুটপাতে উঠে গেছে। গাড়িটির চাকাও পানচার হয়ে গেছেতিনি বলেন, পেছনের সিটে শুয়ে থাকা অবস্থায় এক নারীকে দেখতে পাই। পরে সাকিব আলম বলেন, আমার স্ত্রী আহত হয়েছে। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করেন।সাকিব পরিবার নিয়ে গুলশান-২ রোড নম্বর ৩৬ বাসা নাম্বার ২২/সি তে থাকেন।এসআই গোলাম কুদ্দুস আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে ঢামেক থেকে আটক করে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-১৭)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন