editor
প্রকাশিত: 3:31 PM, April 3, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে রাজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর নুরের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার এলাকা থেকে ফুটবল খেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাজন মিয়াসহ তার তিন বন্ধু। মহাসড়কের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় একটি টমটম গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা একটি কম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়ে মোটরসাইকেলের। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে রাজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যান। রাজন মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-১৯)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে