editor
প্রকাশিত: 5:45 PM, April 3, 2021
বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশনের উদ্যোগে করোনাকালীন মহামারীতে (কোভিট-১৯) জনস্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা অর্জনে সিলেটে প্রথম দু’দিন ব্যাপী বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ‘রেপার্টরি ও রোগীলিপিকরণ সহজ’ শীর্ষক সেমিনার গত ২ এপ্রিল শুক্রবার নগরীর একটি অভিযাত হোটেলে শুরু হয়ে ৩ এপ্রিল শনিবার সম্পন্ন হয়েছে। সেমিনারে প্রধান প্রশিক্ষকের বক্তব্য রাখেন এইচএসআরএফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ আহাম্মদ হোসেন ফারুকী বিএইচএমএস।
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলোজ ও হাসপাতাল সিলেটের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে ও ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ মোঃ মুঈন উদ্দীন মুনীরের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ গিয়াস উদ্দিন।
হাফিজ মোঃ আব্দুশ শহিদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলোজ ও হাসপাতাল সিলেটের প্রতিষ্ঠাতা হোসেন রাজা চৌধুরীর ছেলে, কলেজের প্রভাষক ডাঃ আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডাঃ মোঃ নাজমুল হক, নজরুল হোমিও মেডি কেয়ারের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ মুহিব আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ রুহুল আমিন, আনিসুর রহমান, ফয়জুল হক, জসিম উদ্দিন, জাবেদ আহমদ, শাহীন মিয়া, মুফিকুর রহমান, নিখিল মালাকার প্রমুখ।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা অর্জনে দু’দিন ব্যাপী বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ‘রেপার্টরি ও রোগীলিপিকরণ সহজ’ সেমিনারে ডাক্তারদেরকে রোগ নির্ণয়ের কলাকৌশল, রোগীলিপি তৈরীকরণ পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সিলেট বিভাগের ৪০ জন হোমিও ডাক্তার সেমিনার অংশ গ্রহণ করেন। ঢাকা থেকে আগত ৮ জন প্রশিক্ষক সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন।
বক্তারা বলেন, হোমিওপ্যাথিক ঔষধ দেরিতে কাজ করে, কথাটি সঠিক নয়। ‘৫০ সহস্রতমিক’ পদ্ধতিতে হোমিও ঔষধ প্রয়োগ করলে যেকোন এন্টিবায়োটিকের মতো দ্রুত কাজ করে। অধিকাংশ সময় এন্টিভাইরাল মেডিসিনের তুলনায়ও অনেক ভালো ফল দেয় হোমিওপ্যাথিক। এটি প্রায় ১৭৪ বছর ধরে প্রমাণিত হয়ে আসছে। বক্তারা বলেন ক্যান্সার থেকে শুরু করে জটিল ও কঠিন রোগের চিকিৎসা হোমিওপ্যাথিকে রয়েছে। তাই সবাইকে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন