editor
প্রকাশিত: 1:34 PM, April 4, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনার বিরাজমান পরিস্থিতিতে আগামীকাল থেকে সিলেটসহ সারাদেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। এদিকে করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে ৫০জন শনাক্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪জন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯১ জনের মৃত্যু হয়েছে।সিলেট বিভাগে ১৭৮জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে সিলেটে ১৭৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারের ৩জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১৩জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৫৪ জন।গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৪জন। রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১০জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪০জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।রবিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার হাজার ৭১৩জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯৭৯জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৮জন, হবিগঞ্জে ২ হাজার ৬৯জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-2)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন