editor
প্রকাশিত: 1:44 PM, April 4, 2021
নিজস্ব প্রতিবেদক
অভিনব কায়দায় সিএনজি অটোরিকশা চালক সেজে বিভিন্ন এলাকায় তার গতিবিধি দীর্ঘ অনুস্বরণ করে সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলীকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে।অভিনব কায়দায় তাকে শনিবার নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে শ্বাসরুদ্ধকর এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার রায়, এসআই স্নেহাশীষ পৈত্য, এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই আপন মিয়া ও ফোর্সের সমন্বয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি চৌকষ দল।পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামস্থ সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে।উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাত সঞ্জব আলী (৩৭) একজন আত্ম:জেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন