editor
প্রকাশিত: 5:03 PM, April 4, 2021
নিজস্ব প্রতিবেদক
সরকারি নির্দেশনা না মেনে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠেছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে বলছেন- সরকারি কোনো টাকা-পয়সা না পাওয়ার কারণে তারা শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে টাকা আদায় করছেন।জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী এসসএসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বেতন ও সেশন চার্জ নিতে পারবেন সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কোনো অবস্থাতেই ২০২১ সালের কোনো মাসের বেতন ও সেশন চার্জ নিতে পারবেন না স্কুল কর্তৃপক্ষ।কিন্তু জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সরকারের নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে চলমান বছরের মার্চ মাস পর্যন্ত বেতন ও সেশন চার্জ আদায় করছেন।এতে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও করোনাকালে একসঙ্গে এত টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেক অভিভাবক।তবে বিষয়টিকে আদৌ অন্যায় মনে করছেন না জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল আরিফুল ইসলাম রেজা রোববার (৪ এপ্রিল) বিকেলে বলেন, আমরা আসলে সরকার থেকে কোনো টাকা-পয়সা পাই না। তাই প্রতিবছরের মতো এবারও নির্ধারিত মাসের চাইতে বাড়তি আরও ৩ মাসের বেতন ও সেশন চার্জ নিচ্ছি।এতে সরকারের নীতিমালা অমান্য করা হচ্ছে কি-না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকার থেকে টাকা-পয়সা পাই না বিধায় এমনটা করতে হয়।
অনলাইন ডেস্ক(রিপা-2৬)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন