editor
প্রকাশিত: 5:18 PM, April 4, 2021
ডেস্ক রিপোর্ট
প্রতারণার মাধ্যমে ৭৯ লাখ টাক হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে কানাইঘাটের মৃত হাজী আলাউর রহমানের ছেলে, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা হারুনুর রশিদের বিরুদ্ধে। তার খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন লন্ডন প্রবাসী এক নারী। এ ঘটনায় প্রবাসী শিবলী বেগম বাদি হয়ে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেক ডিজঅনার মামলা (নং-৪৬৯/২০২০) করেছেন। কিন্তু হারুনুর রশিদ নানা অজুহাত দেখিয়ে আদালত থেকে বার বার সময় চেয়ে নিচ্ছেন বলে জানান ওই নারী। হারুনুর রশিদ নিজেকে বাঁচাতে আদালতে নানা কৌশল দেখিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। বিশ্বব্যাপী করোনার ২য় ঢেউ চলাকালীন সময়েও লন্ডনে নিজের ছেলে-মেয়েদের রেখে এ মামলার জন্য বাদিকে দেশে আসতে হয়েছে।
মামলা ও বাদি সূত্রে জানা যায়, হারুনুর রশিদের সাথে শিবলী বেগমের চাচাতো বোন সুহেনা বেগমের বিয়ে হয়। সেই সুবাধে হারুনের সাথে শিবলী বেগমের পরিচয় হয়। দেশে থাকাকালে হারুন মাঝে মধ্যে শিবলী বেগমের বাসায় আসতেন আর বলতেন সিটি ব্যাংকে একাউন্ট কারার জন্য। সিটি ব্যাংকে টাকা জমা/এফডিআর’র করলে বেশি লাভ পাওয়া যাবে, একথা বলে ২০০৮ সালে হারুনুর রশিদ জগন্নাথপুর সিটি ব্যাংকের শাখায় শিবলী বেগমের নামে একটি একাউন্ট খুলে দেন। তারপর শিবলী বেগম বিদেশে যাওয়ার আগে তার সোনালী ব্যাংকে রাখা ১০ লাখ টাকা তুলে সিটি ব্যাংকে জমা দিতে একটি চেক দিয়ে যান হারুনের কাছে, কিন্তু সেই চেক দিয়ে টাকা তুলতে হারুন ব্যবহার করেন এম.এল দাস নামে একটি নাম। তারপর বিদেশ গিয়ে ধাপে ধাপে আরও টাকা পাঠাতে থাকেন ওই প্রবাসী নারী। তারপর ২০১২ সালে দেশে এসে টাকার খোঁজ নিতে গেলে শুরু হয় হারুনের নানা টালবাহানা। একবার বলেন ঢাকায় জাগয়া কিনে রেখেছেন শিবলী বেগমের নামে, আবার বলেন টাকা ব্যাংকেই আছে। হারুনের কথার অমিল থাকায় শিবলী বেগম নিজেদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে টাকা ফিরে পেতে চেষ্টা করতে থাকেন। হারুনও একের পর এক তারিখ দিয়ে যান, এভাবে কেটে যায় আরও কয়েক বছর। তারপর এক সময় টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে গত বছরের ১৯ মার্চ হারুনের নিজ নামীয় একাউন্ট থেকে ৭৯ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যায় হারুনুর রশিদের একাউন্টে টাকা নেই। তারপর শিবলী বেগম তার আইনজীবীর মাধ্যমে ২টি উকিল নোটিশ প্রদান করলেও কোন কাজ হয়নি। ২০২০ সালের মার্চ মাসে বাধ্য হয়ে মামলা করেন তিনি।
প্রবাসী শিবলী বেগম আরও জানান, সাবেক ব্যাংকার হারুনুর রশিদ তার টাকা দিয়ে সিলেট নগরের রায়নগরস্থ লাকড়িপাড়ায় জমি কিনে বাসা তৈরি করেছেন। তার আগে সিলেটে কোন বাসা ছিল না। শিবলী বেগম বলেন, ‘হারুন দীর্ঘদিন আমার ফ্ল্যাটে বিনা ভাড়ায় থেকেছেন। তিনি আমার সাথে প্রতারণা করেছেন, আমি এই করোনার সময় লন্ডনে ৬ জন ছেলেমেয়ে নিয়ে খুব সমস্যায় আছি। আমি আমার টাকা গুলো দ্রুত পেতে চাই। মামলা করার আগে হারুনকে পারিবারিকভাবে ৪ বার সময় দিয়েছি, কিন্তু কোন লাভ হয়নি, তিনি একজন পেশাদার প্রতারক, আরও অনেকের সাথে এ রকম করেছেন। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আমার কষ্ট করে জামানো টাকাগুলো ফেরত পেতে চাই। চতুর হারুনের খপ্পরে পড়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি’।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে হারুনুর রশিদ বলেন, ‘মামলা হয়েছে, রায়ও হবে। উনি মামলা করেছেন, আদালতে মামলাটি চলমান. দেখা যাক কি হয়, এর বেশি কিছু বলতে পারবো না’। প্রতরণার ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আভিযোগ তো একজন করতেই পারেন’।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী