editor
প্রকাশিত: 5:21 PM, April 4, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যবসায়ীরা। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। এদিকে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমণ্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যবসায়ীরা ‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা প৫টি প্রাইভেটকার ও একটি বাসের কাঁচ ভেঙে দেন।বর্তমানে এলাকার যানচলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বইমেলা খোলা রাখলেও মার্কেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের কারণে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। নিউমার্কেট জোনের পুলিশ কমিশনার আবুল হাসান, নিউমার্কেট থানার পরিদর্শক স ম কাইয়ুম ও নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলী বলেন, প্রাথমিক অবস্থায় তাদের বোঝানোর চেষ্টা করছি। মার্কেটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরে পদক্ষেপ নেয়া হবে। ৫ই এপ্রিল (সোমবার) থেকে ১১ই এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। রোববার (৪ঠা এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-2৯)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন