editor
প্রকাশিত: 5:41 PM, April 4, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ভর্তি অবৈধ ফার্নিচার আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। শনিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফার্নিচার আটক করা হয়।জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গংগানগরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী ও নজরুল ইসলামসহ একদল বন কর্মকর্তা এক অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধ ভাবে পরিবহন কালে ট্রাক ভর্তি ফার্নিচার (ঢাকা মেট্রো-ট ২০-৯৮৯৮) ও গাড়ি আটক করা হয়। জব্দকৃত ফার্নিচারের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বলেন বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। নরসিংদী থেকে অবৈধ ফার্নিচার গুলি রাতের আধারে সিলেট যাচ্ছিল।শায়েস্তাগঞ্জে মাস্ক না পরার অপরাধে জরিমানাএদিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় মাস্ক না পরার অপরাধে ১৩ জন পথচারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ৩টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে অভিযান চারিয়ে এসব জরিমানা আদায় বরা হয়েছে।
জানা যায়, করোনা সংক্রমণ বৃদ্ধিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাশফিকা হোসেন অভিযান চালিয়ে জনগনকে সর্তক করে এ জরিমানা আদায় করেন। এ সময় ১৩ জন পথচারিকে মাস্ক না পরার অপরাধে জরিমানা করেন তিনি।সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন বলেন, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক না পরার অপরাধে ১৩ জন পথচারীকে একশ টাকা করে ১৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।
অনলাইন ডেস্ক(রিপা-৩২)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন