editor
প্রকাশিত: 5:48 PM, April 4, 2021
গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধি করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে দেশের প্রতিটি ইউনিয়নের গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র উদ্যোগে বালাগঞ্জে গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল একথা বলেন। রোববার ৪ এপ্রিল বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহারিয়ার। সিলেট জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক তহুর আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র কেন্দ্রীয় সমন্নয়কারী ও প্রশিক্ষক গ্রাম ডাক্তার, জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মহাদিস বখত চৌধুরী, সিলেট সদর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র সভাপতি হুমায়ুন করিব, জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার সৈয়দ হাসান আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, প্রশিক্ষার্থী আব্দুল আলী, সানজিদা বেগম, বিপ্লব ঘোষস্বামী, প্রভাত রঞ্জন দাশ, আব্দুন শহিদ প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরন করেন। সভায় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন