editor

প্রকাশিত: 9:06 AM, September 23, 2020

ভিপি নূরের উপর মামলা-হামলার প্রতিবাদে নগরে বিক্ষোভ

ভিপি নূরের উপর মামলা-হামলার প্রতিবাদে নগরে বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি নুরুর হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ও হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল মঙ্গলবার নগরের বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিবের সভাপতিত্বে ও বিভাগীয় সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তরা বলেন, স্বৈরাচারী দুঃশাসনের বিপরীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। যা ক্ষমতাসীন দলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছিল প্রতিদিন নতুন সূর্যের সঙ্গে সুন্দর এক সকালের প্রত্যাশা যেখানে মানুষ দিন শেষে সন্ধ্যায় তার স্বপ্ন নিয়ে ঘরে ফিরতে পারবে। কিন্তু এদেশের স্বৈরাচারী রাজনীতির কারণে প্রতিদিন আমার আপনার ভাই-বোনের রক্ত লাশের সংবাদ শুনে ঘুম ভাঙ্গে। ছাত্র অধিকার পরিষদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তা স্তব্ধ করার জন্য সরকার মামলা হামলা দিয়ে জনগণের স্বপ্নের সঙ্গে বেইমানি করে চলেছে। যার ধারাবাহিকতায় গতকাল সোমবার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ভিপি নূরুল হক নূর সহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।
পথসভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি রিপন মাহমুদ বলেন, সোমবার রাতে মিথ্যা মামলা তুলে নেওয়ার প্রতিবাদ ঢাকার মৎস ভবনের এলাকাতে ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ জঙ্গি কায়দায় রড, লাঠি, কাঠ দিয়ে ছাত্র অধিকার পরিষদেও উপর হামলা করেছে। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয়। পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে হয়রানি করেছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, ফ্যাসিস্ট সরকার ভিপিকে টাকা পয়সা দিয়ে কিনতে চাইছে পারে নি, হামলা করে ঘায়েল করতে পারে নি এখন চরিত্র কালিমা লেপন করে ঘায়েল করতে চায়।
তিনি বলেন, কোন ষড়যন্ত্রই ভিপি নূর তথা ছাত্র অধিকার পরিষদকে ঘায়েল করতে পারবে না। বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সদস্য আলী হোসেন, জহিরুল ইসলাম, বশির উদ্দিন, তারেক আহমেদ, তোফায়েল আহমদ, আক্তার হোসেন, মুস্তাক আহমদ, ফয়সাল আহমদ, লুৎফর রহমান, সাহাদত আহমদ, আব্দুল গাফ্ফার প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে