editor
প্রকাশিত: 8:04 PM, April 4, 2021
অনলাইন ডেস্ক
বরিশালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার দায়ে একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাস্ক ব্যবহার না করায় ২৭ জন ব্যক্তি ও আট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।রোববার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি দলে বিভক্ত হয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে ও বানারীপাড়া উপজেলায় অভিযান চালানো হয়।নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কি-না এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কি-না, তা তদারকির জন্য অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে অভিযোগ পাওয়া যায় মাওয়াগামী বিএমএফ পরিবহন নামের একটি বাসে অতিরিক্ত যাত্রী ও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তিনি ওই ৫০ সিটের বাসটিতে গিয়ে দেখেন ৫৬ জন যাত্রী বহন করা হচ্ছে। বাসের সিট ছাড়াও ইঞ্জিন কাভারে চারজন ও দাঁড়িয়ে দুজন যাত্রী বহন করা হচ্ছে। পাশাপাশি সরকার নির্ধারিত (৬০ ভাগ বৃদ্ধি) ভাড়ার চেয়েও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ বা তিনগুণ ভাড়া নেয়া হয়েছে।‘জানতে চাইলে অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিকপক্ষকে দায়ী করেন। পরে ওই বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অতিরিক্ত যাত্রীদের অন্য বাসে তুলে দেয়া হয়।এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ২৭ জন ব্যক্তি ও আট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
অনলাইন ডেস্ক(রিপা-৪০)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন