editor
প্রকাশিত: 9:12 PM, April 4, 2021
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও হেতিমগঞ্জ বাজারে ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। খুনিরা খুন করে কখনো পালিয়ে থাকতে পারেনা। যেখানেই তারা থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করা হবে।
রোববার (৪ এপ্রিল) বিকেলে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত শাহীনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করে কথাগুলো বলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
তিনি আরও বলেন- বর্তমান সরকারের আমলে কোন অপরাধী অপরাধ করে বাঁচতে পারেনি। শাহীনের খুনিরাও পারবে না। তিনি নিহত শাহীনের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ খান, এডভোকেট আব্দুল আহাদ বাবলু, রুমেল সিরাজ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ফুলবাড়ি ইউপি সদস্য আবুল কাশেম, আব্দুর রহিম, গোলাপগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মো. নাজমুল হক, জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, আব্দুস সামাদ চৌধুরী, পৌর ছাত্র লীগ নেতা হাসান, মো. সুলতান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মাছুম আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন