editor
প্রকাশিত: 1:40 PM, April 5, 2021
অনলাইন ডেস্ক
জটিল ওপেন হার্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। না রোগীর কোনও শারীরিক অসঙ্গতি নয়, যে হাসপাতালে চলছিল অস্ত্রোপচার, হঠাৎ করেই তা চলে যায় আগুনের গ্রাসে। না কোনো রোমহর্ষক গল্প নয় , রাশিয়ার বুকে ঘটেছে এই ঘটনা। বিধ্বংসী আগুনের কবলে ঝলসে ওঠে পূর্ব রাশিয়ার ব্লাগোভেসচেনশেক এলাকার আমুর স্টেট মেডিকেল একাডেমির হাসপাতাল। সেই সময় হাসপাতালে একটি ওপেন হার্ট সার্জারি চলছিল। আচমকাই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা হাসপাতালকে। দাউ দাউ করে জ্বলছিল হাসপাতালটি । ১৯০৭ সালে হাসপাতালটি নির্মাণের সময় থেকেই ছাদটি ছিল কাঠের।তাই আগুন লাগার পর থেকে দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। স্বভাবতই এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় গোটা হাসপাতাল জুড়ে। কিন্তু, এই অবস্থাতেও ওই হাসপাতালের কর্তব্যরত নার্স এবং চিকিৎসকেরা নজিরবিহীন কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়ে বিশ্বে নজির গড়লেন। প্রতিকূল পরিস্থিতিতেও একটুও না ঘাবড়ে গিয়ে চালিয়ে গেলেন অস্ত্রোপচার। ডাক্তার ও নার্স মিলিয়ে টিমে মোট ৭-৮ জন ছিলেন। রাশিয়ার আপদকালীন মন্ত্রক জানাচ্ছে ,প্রায় ২ ঘন্টা চলে ওই অস্ত্রোপচার। অবশেষে পরিস্থিতি কিছুটা ভালোর দিকে গেলে রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। চিকিৎসক ও নার্সদের দলের অন্যতম সদস্য সার্জন ভ্যালেনটিন ফিলাটোভ বলেন,’ আমাদের সামনে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল, যেকোনো উপায়ে রোগীর প্রাণ বাঁচানো। ওই অবস্থায় যেটুকু সম্ভব, আমরা তাই করেছি। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল বাহিনী। তারা হাসপাতাল থেকে দ্রুত সবাইকে বাইরে বের করার পাশাপাশি চালাতে থাকেন আগুন নেভানোর কাজ। কিন্তু ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে যাওয়ায় মাঝপথে তা বন্ধ করা সম্ভব নয় বলেই জানান অস্ত্রোপচার চালানো চিকিৎসক দল। জানা গেছে , দমকল বাহিনীর সাহায্য ছাড়া চিকিৎসকদের পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না। এই অগ্নিকাণ্ডের জেরে যদিও হতাহতের কোনো খবর নেই। অগ্নিকাণ্ড ভালোভাবে নেভানো ও একইসঙ্গে এভাবে সফল অস্ত্রোপচার চালানো সম্ভব করার পর রাশিয়ায় বীরের মর্যাদা পাচ্ছেন চিকিৎসক ও দমকলকর্মীরা। স্থানীয় গর্ভনর ভাসিলি ওরলোভ বিবৃতি প্রকাশ করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক ও দমকলকর্মীদের।
অনলাইন ডেস্ক(রিপা-১২)
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮