editor
প্রকাশিত: 2:04 PM, April 5, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কোস্টার ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় আরো ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৬টিতে। এদিকে, ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সাবিত আল হাসান নামের লঞ্চটি আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে পানির নিচ থেকে টেনে তোলা হয়।গতকাল রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকের শীতলক্ষ্যার চর সৈয়দপুর এলাকার ব্রিজের কাছে এই লঞ্চডুবির ঘটনা ঘটে। সাবিত আল হাসান নামের ডুবে যাওয়া লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। লঞ্চটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানান জীবিত উদ্ধার কয়েকজন যাত্রী। রাত ১১টার দিকে ডুবে যাওয়া লঞ্চটির সন্ধান মিললেও বৈরী আবহাওয়ার কারণে ওইসময় তা উদ্ধার করা সম্ভব হয়নি।দুর্ঘটনার পর গতরাত ১২টা পর্যন্ত পাঁচ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। সাঁতরে পাড়ে উঠতে পারেন অন্তত ২০ জন। আর আহত ১১ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার উদ্ধার অভিযান শুরু হয়। একপর্যায়ে দুপুরে উদ্ধার করা হয় সম্ভব হয় ডুবে যাওয়া লঞ্চটি। এসময় লঞ্চের ভেতর থেকে আরো ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ বিআইডাব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক বাবু লাল গতরাতে জানিয়েছিলেন, এমভি সাবিত আল হাসান নামের যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এটি সন্ধ্যা ৬টার দিকে মদনগঞ্জে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এলাকায় পৌঁছলে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজ পেছন থেকে ধাক্কা দেয়। কার্গো জাহাজ লঞ্চটিকে ঠেলে ৫০ ফুট দূরে ব্রিজের নিচে নিয়ে যায়। এক পর্যায়ে এটি কাত হয়ে ডুবে যায়।
অনলাইন ডেস্ক(রিপা-১6)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন