editor
প্রকাশিত: 9:19 AM, September 23, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা, ভূয়া বিল-ভাউচার দিয়ে উত্তোলনের ঘটনায় সম্প্রতি বেশ কয়েকজন বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় হাসপাতালের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের বিষয়ে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা তদন্ত করে দেখার জন্য কমিটির অধিকাংশ সদস্যরা বিষয়টি সভায় উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী সভায় উত্থাপন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়। কমিটির সদস্যরা হলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল ও বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জানান, হাসপাতালের টাকা আত্মসাত সংক্রান্ত যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা তদন্ত করে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা অভিযোগের বিষয়বস্তু তদন্ত করে যে প্রতিবেদন আমাদের কাছে দাখিল করবেন, এতে যদি সত্যতা তারা পান সেই তদন্তে রিপোর্টটি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং সেই আলোকে ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ ১৩ মাস পর কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গত সোমবার বিকেল ২টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। কমিটির সহ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, থানার এস.আই স্বপন চন্দ্র সরকার সহ কমিটির সংশ্লিষ্ট চিকিৎসক সদস্যরা।
সভার শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার কাজের পরিধি তুলে ধরে বক্তব্য রাখেন, টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ। সভায় প্রতিমাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তারমধ্যে ছিল, হাসপাতালের বিভিন্ন খাতের টাকা ভূয়া বিল ভাউচার দিয়ে আত্মসাতের ঘটনায় সম্প্রতি সময়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্য মোতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান উন্নয়ন ও কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হাসপাতালে অভ্যন্তরিন উন্নয়ন সহ বিভিন্ন খাতের অর্থ বরাদ্ধের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণ, হাসপাতালে চিকিৎসা দেবার মতো যেসব রোগের সুযোগ সুবিধা নেই সেইসব রোগীদের সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ, সরকারি ঔষধের বরাদ্ধের নোটিশবোর্ড টানানো সহ প্রতিমাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বানের মধ্য দিয়ে কমিটির কার্যক্রম গতিশীল সহ চিকিৎসা সেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ সহ হাসপাতালের পাস গেইট নিয়ে সভায় আলোচনা ও সিন্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, করোনা সহ নানা কারণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত হতে পারেননি কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার। তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন, হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়ানো সহ যেসকল সমস্যা রয়েছে তা নিরসনে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। তার অনুপস্থিতিতে যাতে করে প্রতিমাসে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে তিনি দিকনির্দেশনা দিয়েছেন। সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ব্যবস্থাপনা কমিটির সভায় টিএইচও ডাঃ শরফ উদ্দিন নাহিদ, হাসপাতালের একাধিক পদ শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম সহ প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে। ডাক্তার, নার্স সহ অন্যান্য শূন্যপদে নিয়োগ দিয়ে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এমপি হাফিজ আহমদ মজুমদারে ডিও লেটারের পরিপ্রেক্ষিতে হাসপাতালে মূল গেইটের উত্তর পাশের্^ একটি ইর্মাজেন্সি গেইট নির্মাণের দাবী জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন