editor
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় দুলা ভাইয়ের ছুরিকাঘাতে সৎ শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। নিহত রাসিক দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব পাগলা ইউপির দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে। এ ঘটনায় দুলাভাই নাইজুল হক, সৎ বোন ও সৎ মাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে। সোমবার (৫ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়া বিরোধ চলছিলো। সোমবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়া কথা কাটাকাটি হয়। তখন ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো ছোরা দিয়া শ্যালক রাসিক মিয়ার পেঠে আঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়।খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে ঘাতক নাইজুল হকসহ তাহার শাশুড়ী নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম, শ্যালিকা রিনা বেগমদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাসিক মিয়ার ছোট ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক ও তদন্তকারী অফিসার দেবাশীষ দেব জানান, ঘটনার পরপরই অভিযান করে আটককৃতদেরকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে।দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অনলাইন ডেস্ক(রিপা-৩)
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: 1 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
5 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে