editor
প্রকাশিত: 2:01 PM, April 6, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে গত শনিবার বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়। নারী নিয়ে রিসোর্টে উঠেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে মাওলানা মামুনুল হক বলেন, সেই নারী তার দ্বিতীয় স্ত্রী। এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁওয়ে আসেন। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটিতে উঠেন।
বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে আজ সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন।বৈঠক শেষে তারা মত দেন ইসলামী শরিয়তের আলোকে মাওলানা মামুনুল হকের বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে হেফাজতের ঢাকার কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ায় মাদ্রাসায়। কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সভায় নেতারা বলেন, মাওলানা মামুনুল হক গত ৩রা এপ্রিল তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন। ইসলামী শরিয়তের আলোকে তার বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। দেশের যে কোনও নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনও স্থানে যাওয়ার অধিকার রাখেন।হেফাজত নেতারা আরও বলেন, ২৬, ২৭ ও ২৮ মার্চ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জসহ সারাদেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের ওপর হামলা করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন মারা যান। এসব হত্যাকাণ্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আবুল কালাম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফজুল হক, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাসান জামিল, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, ঢাকা মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক(রিপা-৯)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন