editor

প্রকাশিত: 12:31 PM, April 8, 2021

বিশ্বনাথে স্কুল শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

বিশ্বনাথে স্কুল শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি 
যৌতুক না দেওয়ায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ মুক্তার আলী (৪৯) নামের যুক্তরাজ্য প্রবাসী স্বামীকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করেছে। মুক্তার আলী উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের হাজী মোশাহিদ আলীর পুত্র। গ্রেপ্তারকৃত মুক্তার আলী নিজের বৃট্রিশ পাসপোর্টকে পুঁজি করে কাবিন ছাড়াও একাধিক বিয়ে করে মানুষকে হয়রাণী করে আসছেন বলেও অভিযোগ রয়েছে।
নির্যাতন করার অভিযোগে বুধবার একই উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের চাঁন্দ আলীর কন্যা ও সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. স্বপ্না বেগম (৩০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী যুক্তরাজ্য প্রবাসী মুক্তার আলীকে একমাত্র অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছন। মামলা নং ৫ (তাং- ০৭.০৪.২০২১ইং)।
মামলার লিখিত অভিযোগপত্রে বাদী স্কুল শিক্ষিকা স্বপ্না বেগম উল্লেখ করেন, তার স্বামী যুক্তরাজ্য প্রবাসী মুক্তার আলী একজন প্রতারক প্রকৃতির লোক। তিনি (মুক্তার) লন্ডনে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে প্রতারণা করে একাধিক মেয়েকে বিয়ে করেছেন। ২০১৯ সালে ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিক ও সামজিকভাবে স্বপ্না বেগমকে বিয়ে করেন মুক্তার আলী। আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হলেও পারিবারিক বিভিন্ন ব্যস্থতার অজুহাত দেখিয়ে প্রতারণার আশ্রয় নেন মুক্তার আলী। তিনি বিয়ের কাবিন রেজিষ্ট্রারী না করেই ৪মাস পর যুক্তরাজ্যে চলে যান। তিনি চলে যাওয়ার পর নিজ পিত্রালয়ে বসবাস করেন স্বপ্না বেগম। কয়েক মাস পর তাদের ঘরে একটি সন্তান জন্ম নিলেও সে জন্মের এক সপ্তাহ পর মারা যায়। যুক্তরাজ্যে থাকাবস্থায় বিয়ের কাবির রেজিষ্ট্রীর কথা বললে তখন থেকে স্বপ্নার সাথে মুক্তার আলী খারাপ আচরণ শুরু করেন ও স্বপ্নাকে স্কুল থেকে চাকুরী ছেড়ে দিতে বলেন। এতে স্বপ্না অনিহা প্রকাশ করলে তার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন মুক্তার। এরপর ২০২০ সালের ডিসেম্বর মাসে মুক্তার দেশে ফিরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে পিত্রালয় থেকে স্ত্রী স্বপ্নাকে নিজ বাড়িতে (শশুরালয়) ফিরিয়ে নেন এবং বিয়ের কাবিন রেজিষ্ট্রী সম্পন্ন করেন। কিন্তু কাবিন রেজিষ্ট্রী করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্নাকে মারপিট করাসহ শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতে থাকেন প্রবাসী মুক্তার। এরি মধ্যে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার আমিনা বেগম নামের আরেকজন মেয়েকে বিয়ে করে সিলেট শহরের একটি ভাড়াটিয়ে বাসায় রাখেন এবং সেখানেই রাত্রিবেলা মাদকদ্রব্য সেবন করে প্রতিনিয়ত স্বপ্নাকে নির্যাতন করেন মুক্তার। তিনি মাদকাসক্ত হওয়ায় মাদকদ্রব্য ক্রয় করতে বিভিন্ন লোকের কাছ থেকে চক্রবৃদ্ধি সুদে টাকা ধার নিতেন এবং ওই সুদের টাকা পরিশোধ ও মাদক ক্রয় করতে স্ত্রী স্বপ্না বেগমকে চাপ সৃষ্টি করে তার বেতনের জমানো আড়াই লাখ টাকা নেন মুক্তার। এপর পিতার কাছ থেকে আরও ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করলে, তাতে স্বপ্না রাজি না হওয়ায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তাকে নির্যাতন ও মারধর করে গুরুতর জখম করেন করেন মুক্তার। পরদিন স্বপ্নার কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্বপ্নার পিতা শশুরালয় থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনার পর থেকে স্বপ্না পিত্রালয়ে বসবাস করে আসছিলেন। গত ১৮ মার্চ এলাকার গণ্যমান্য মুরব্বিদের উপস্থিতিতে শালিস বৈঠকে কোন প্রকার নির্যাতন না করার অঙ্গিকার করে স্ত্রী স্বপ্নাকে আবারও নিজ বাড়িতে নিয়ে যান মুক্তার। কিন্ত বাড়িতে নিয়ে যাওয়ার পর যৌতুকের টাকা দাবি করে আবারও তাকে নির্যাতন করতে থাকেন এবং গত ৫ এপ্রিল উত্তেজিত হয়ে ঘরের আসবাপত্র ভাংচুর ও স্বপ্না বেগমকে মারধর করে আহত করেন মুক্তার। এঘটনায় স্বপ্না বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মুক্তার আলীকে গ্রেফতার করে পুলিশ।
মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত আসামী মুক্তার আলীকে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন