editor
প্রকাশিত: 2:02 PM, April 8, 2021
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি মারা যান।মরহুমের জানাজার নামাজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।মমতাজ আলী ভূঁইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিদ ইসলামের পিতা। এদিকে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আতিকুল হক সেলিম – এর সহধর্মিণী সায়মা মালেকীন সোমা বুধবার রাত ১০.২০ মিনিটের দিকে বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৩৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।তিনি জানান, মরহুমার ৩১শে মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেনমরহুমার বাড়ি রংপুর শহরে। তার লাশ রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অনলাইন ডেস্ক
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন